
ভাটিয়ালী গানের উদ্ভব ও বিকাশ (হার্ডকভার)
| লেখক: | ড. জাহিদুল কবীর |
| অনুবাদক: | ড. জাহিদুল কবীর |
| প্রকাশনী: | অন্বেষা প্রকাশন |
| বিষয়: | সংগীত বিষয়ক আলোচনা |
| পৃষ্ঠা: | 338 |
| SKU: | FIBO2602234880 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
ভাটিয়ালী গানে মানব মনের চিন্তা-চেতনার ভাষাগুলো রূপক অর্থে কিংবা প্রতীকী রূপে প্রকাশ পেয়েছে। অধ্যাত্ম ও দেহতত্ত্ব বিষয়ক সাধনার কথা এখানে অনেক সহজ-সরলভাবে ফুটে উঠেছে। রূপক-প্রতীকের ভাষায় তত্ত্বারোপ এ গানে নতুন মাত্র যোগ করেছিল। ভবসংসারের যন্ত্রণা হতে মুক্তি কামনায় সৃষ্টিকর্তা, দয়ালগুরু, মুর্শিদের চরণাশ্রয় কামনা করে এ গানের সুর রচিত হয়েছে। এর ফলে ভাটিয়ালী গানের সঙ্গে বাউল-সুফি- বৈষ্ণব ধারার গানের একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়। যার কারণে বাংলা গানের প্রাচীন, মধ্য ও বর্তমান সময়ের প্রায় সকল প্রকার গীতধারার সঙ্গে কোনো না কোনো পর্যায়ে ভাটিয়ালী সুরের সম্পর্ক খুঁজে পাওয় যায়। ব্যক্তিগত চর্চার পাশাপাশি আজকাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও এ বিষয়ে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণ এবং নানা ধরনের গবেষণা করে চলেণছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা সংগীত, নাট্যকলা, বাংলাসাহিত্য, ফোকলোর ইত্যাদি বিষয়ে অধ্যয়ন এবং গবেষণা করছেন তাঁদরে কথা বিবেচনা করে বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়য়ে।